1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে কুপিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা গ্রেফতার-১

  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরে কুপিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা গ্রেফতার-১

যশোর অফিস :

যশোরে শামীম ইসলাম (৩২) নামে এক যুবককে মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরের পিয়ারী মোহন রোডের পশ্চিমাংশ এলাকার গোলাম মোস্তফার মেয়ে শিউলী বেগম মামলাটি করেন।

মামলায় আসামী করেন,শহরের বেজপাড়া (বঁাশপট্টি) এলাকার লুৎফর হোসেন নাথুর ছেলে পাপ্পু, শংকরপুর (ছাদেক দারোগার মোড় শিশু স্বর্গ স্কুলের পাশে) শ্বশুর হালিমের জামাতা বাবু, বেজপাড়া (বঁাশপট্টি) এলাকার সিরাজের ছেলে ইসমাইল হোসেন, লুৎফর হোসেন নাথুর ছেলে বাপ্পী রহমান ভিকিসহ অজ্ঞাতনামা ৪/৫জন। পুলিশ এজাহার নামীয় আসামী সানিবুর রহমান পাপ্পুকে গ্রেফতার করেছে।

মামলায় বাদি উল্লেখ করেন, তার আপন ছোট ভাই শামীম ইসলাম যশোর শহরের বকচর র‍্যাব অফিসের পাশে জনৈক রোজির বাড়ির ভাড়টিয়া বাসায় দীর্ঘদিন বসবাস করেন। আসামীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোক। চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড করে বেড়ায়।

পুর্ব শত্রুতার জের ধরে গত ১৩ জানুয়ারী দুপুর অনুমান দেড়টার সময় বেজপাড়া বঁাশপট্টি চাটনি ওয়ালার বাড়ির গলির ভিতরে আতিকুর রহমান অনিকের বাড়ির বিপরীত পাশে শামীম ইসলামকে পেয়ে সকল আসামীরা তার পথরোধ করে পূর্ব পরিকল্পিতভাবে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে।

পাপ্পু ধারালো চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে শামীম ইসলামকে মাথার সামনে কোপ মেরে ও কপালে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বাবু ধারালো গাছী দা দিয়ে বাদির ভাইয়ের দুই হাত,পা,মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে।

ইসলাম হোসেন, বাপ্পী রহমান ভিকিসহ অজ্ঞাতনামা ৪/৫জন দূবৃর্ত্ত লোহার রড,ধারালো হাসুয়া,চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে। সন্ত্রাসীদের আঘাতের ফলে বাদির ভাইয়ের মাথার খুলি ভেঙ্গে যায়,ডান হাতে কনুই আঙ্গুল ভাঙ্গা,ডান ও বাম পায়ের হাটুর নীচে ভাঙ্গাসহ দুই চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হয়।

শামীম ইসলামের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ইসমাইল হোসেন কেড়ে নেয়। তখন বাদির ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সকল আসামীরা খুন জখমের হুমকী ধামকী দিয়ে চলে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত শামীম ইসলামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। থানায় মামলা হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা বুধবার ভোর রাতে সানিবুর রহমান পাপ্পুকে গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews