1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঐতিহ্যবাহী মোরগ লড়াই দেখে মুগ্ধ যশোরবাসী

  • রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের লড়াকু মোরগ কালাপাহাড়, রোবট, টাইগাদের লড়াই দেখলো যশোরবাসী। বহু বছর পরে শনিবার (২৯ অক্টোবর) যশোর টাউন হল মাঠে আসল মোরগ লড়াই দেখে মুগ্ধ হয় দর্শনার্থীরা।

রায় বাহাদুর যদুনাথ মজুমদারের জন্ম ও মৃত্যু দিন উপলক্ষে যশোর ইনস্টিটিউট আয়োজিত সাত দিনব্যাপী স্মরণোৎসবের অংশ হিসেবে এ মোরগ লড়াই ছিল উপভোগ্য।

মোরগ লড়াই দেখে আপ্লুত কলকাতা থেকে আসা রায়বাহাদুর যদুনাথ মজুমদারের কনিষ্ঠতম সদস্য কবি ও সাহিত্যিক ডা. গৌরব দীপ ভট্টাচার্য্য। তিনি বলেন, এই খেলা আমরা কিন্তু এখন দেখতে পাই না। বহুদিন আগে খেলাটি দেখেছি। সেটা আমার স্মৃতিতে নেই। আজ দেখে অনেক ভালো লাগলো।

যশোর ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, বহু বছর যশোরবাসী মোরগের লড়াই দেখেনি। তাই মোরগ লড়াই ছিল বাড়তি প্রাপ্তি। লড়াইয়ে ভেটখালি গ্রামের ১০টি লড়াকু মোরগ অংশ নেয়। এরমধ্যে কালাপাহাড় ও রোবট লাভ করে বিজয় মুকুট। এ লড়াই যত না ছিল শক্তির প্রদর্শন, তার চেয়ে বেশি ছিল মনোরঞ্জন।

উপস্থিত দর্শকদের করতালি জানান দিচ্ছিল মোরগ লড়াই এর আবেদন আজও হারিয়ে যায়নি। ভেটখালির হাজারো পরিবার লড়াইয়ের জন্য মোরগ তৈরি করে। সারাদেশে বিনোদন দিচ্ছে তারা। সুস্থ এ বিনোদনের ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার। সূত্র: রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews