1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে বাকিতে দুবাইয়ের ভিসা এনে টাকা না দেয়ায় যশোর আদালতে মামলা

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

যশোরে বাকিতে দুবাইয়ের ভিসা এনে টাকা না দেয়ায় যশোর আদালতে মামলা

যশোর অফিস :

বাকিতে দুবাইয়ের ভিসা এনে টাকা না দেয়ায় যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল যশোর শহরের আশ্রম রোড এলাকার আক্কাস আলীর মেয়ে তহমিনা আক্তার কথা বাদী হয়ে তিন সহোদরের বিরুদ্ধে এই মামলাটি করেছেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন।

আসামিরা হলো,মণিরামপুর উপজেলার ডাঙ্গা মহিষদিয়া গ্রামের মৃত আব্দুল করিম গাজীর তিন ছেলে রাশেদুল ইসলাম, ফরহাদ হোসেন ও আহসানউল কবীর।বাদী মামলায় বলেছেন,তার স্বামী বিদেশে থাকেন জানতে পারে। আসামি রাশেদুল ইসলাম বাদীকে প্রস্তাব দেন যে তার ছোট ভাই আহসানউল কবীরকে দুবাইতে পাঠাতে হবে।

দুবাই পাঠাতে সাত লাখ টাকা খরচ হবে বলে আসামিদের জানানো হয়। এসময় তারা বাদীকে জানিয়েছে ভিসাসহ সকল কাগজপত্র প্রস্তুত করা হলে টাকা দেয়া হবে। ফলে ভিসার খরচ ও বিমান ভাড়াসহ সব কিছুই বাদীর স্বামী প্রস্তুত করেন। কিন্তু ভিসা প্রস্তুত হওয়ার পরে টাকা প্রদানে আজনা কাল বলে ঘুরাতে থাকে।

এরই মধ্যে বিমানের টিকিট কনফার্ম হলে আসামিরা টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। এর কয়েকদিন পরেই আবার আসামি আহসানউল কবীর অন্য লোকের মাধ্যমে যোগাযোগ করে দুবাই চলে যায়। কিন্তু আহসানউল কবীরের অন্য দুই ভাই রাশেদুল ইসলাম ও ফরহাদ হোসেন ওই টাকা প্রদানে নানা টালবাহানা শুরু করে।

২০২৪ সালের ২০ ডিসেম্বর বিকেল ৪টার দিকে রাশেদুল ইসলাম ও ফরহাদ হোসেনকে বাদীর পিতার বাড়ি যশোর শহরের আশ্রম রোডে ডেকে আনা হয়। এসময় তাদের ভাইকে দুবাই পাঠাতে ভিসা ও বিমান ভাড়ার জন্য খরচ হওয়া সাত লাখ টাকা দাবি করা হয়।

কিন্তু তারা কোন টাকা দিতে পারবেনা বলে চলে যায়। এছাড়া এই বিষয় নিয়ে কাউকে জানানো হলে বা আইনের ব্যবস্থা করা হলে বাদীকে খুন করার হুমকি দেয়া হয়েছে। ফলে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা ব্যর্থ হয়ে আদালতে মামলাটি করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews