1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আরবপুরে নৌকার প্রার্থী শাহারুলের কর্মীদের উপর হামলা

  • রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে

আসন্ন আরবপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামের রাজনৈতিক কর্মীদের উপর হামলা চালিয়েছে দূর্বিত্তরা ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১২ টার পর সুজলপুর জামতলা মোড়ে।

আহতরা হলেন, উপশহর এলাকার হাসান কবীর তাজু , নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বাহাদুরপুর গ্রামের তৌফিক আহমেদ রানা ও ধর্মতলা এলাকার এনামুল। আহতদের পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের শহিদুজ্জামান শহিদের উপস্থিতিতে তার কর্মীরা এ হামলা চালিয়েছে।

নৌকার প্রার্থী শাহারুল ইসলাম রাতে যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে এসে জানান, রাতে গণসংযোগ শেষে একটি মোটরসাইকেলে তারা তিনজন বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌছালে মোটরসাইকেল থামিয়ে লোহার রড ও দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা চালায়। এ সময় তাজুর মাথায় রডদিয়ে আঘাত করে ও পিঠে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারে। তৌফিকের শরীরের বিভিন্ন স্থানে লোহার রড় দিয়ে বেধরক মারপিট করে। এনামুল ঠেকাতে আসলে তাকেও মারপিট করা হয়। পরে হত্যার হুমকি দিয়ে শহীদ ও তার সাথে থাকা মকবুল, গোলাপ, আজিজুর, সোহাগ, সেলিম, জনি, গোলাপ, সাগরসহ অন্তত আরও ৬/৭জন চলে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই বিমান তরফদার বলেন, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। পরে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জরুরী বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, তাজুর মাথায় ও কানে আঘাতপ্রাপ্ত হয়েছে। রক্তক্ষরণ হয়েছে। তবে, এখনই কিছু বলা যাচ্ছে না। এছাড়া তৌফিক ও এনামুল শঙ্কামুক্ত বলে জানান আব্দুর রশিদ ।

এ বিষয়ে বক্তব্য নিতে স্বতন্ত্র প্রার্থী শহীদুজ্জামান শহীদের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও যোগাযোগ করা সম্ভাব হয়নি। মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, এরআগে শনিবার রাতে পতেঙ্গালী আমতলা মোড়ে তার দুই কর্মীর উপর নৌকার প্রার্থীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শহিদুজ্জামান শহিদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews