র্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি লুৎফর রহমানসহ র্যাবের একটি টিম শুক্রবার ১০ জানুয়ারী সন্ধ্যায় নিয়মিত টহল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, একটি প্রাইভেট কার যোগে বেনাপোল থেকে ভারতীয় ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে।
বিষয়টি জানারপর র্যাবের চৌকসদল যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে ফাতেমা ফার্মেসীর সামনে অস্থায়ী চেকপোষ্ট বসালে রাত পৌনে ৮ টার সময় একটি সোনালী ( বেনসন )রংয়ের প্রাইভেট কার যার রেজিষ্ট্রেশন নং (ঢাকা মেট্টো-গ-৩৭-৯১৩৪)
সিগন্যাল দেওয়া মাত্রই উক্ত স্থানে প্রাইভেট কার বন্ধ করে কৌশলে একজন ব্যক্তি পালানোর সময় র্যাবের টিমের হাতে আবুল হোসেন আটক হন। পরে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল,
মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ উল্লেখিত টাকা জব্দ করেন। রাতে মামলা হওয়ার পর শনিবার ১১ জানুয়ারী দুপুরে আবুল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply