যশোরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। ”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে যশোর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শনিবার সকাল ৯ টায় পুলিশ সুপার কার্যালয় থেকে র্যালি বের করে। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। পরে পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন। তিনি বলেন, সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশেংয়ের বিকল্প নেই। এর মাধ্যমে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন যশোর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, সমাজ থেকে অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশিং ফোরাম নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকান্ড অনেকটা কমে এসেছে। তিনি এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং ফোরাম যশোরের সদস্য সচিব ও ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ, জে.এম ইকবাল হোসেন, কোতয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হারুন অর রশিদ, শার্শা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইব্রাহীম খলিল প্রমুখ। এ বছর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হয়েছেন শার্শা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইব্রাহীম খলিল ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হয়েছেন এসআই বিপ্লব সরকার।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবিরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। সূত্রার:তদিন
Leave a Reply