বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, সদুল্যাপুর গ্রামের এসএম বাবুল আক্তারের ছেলে টুটুল আক্তার, বাবুল আক্তারের ভাই মফিজুর রহমান, একই গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তা, তার স্ত্রী রেখা বেগম, মেয়ে নিশাত ও নড়াইল সদরের হাড়িয়ার ঘোপ সিংহের বাজার এলাকার মৃত আব্দুর রহিম মোল্যার ছেলে আব্দুল কুদ্দুস দর্জি।
বাদী রত্না রানী বিশ্বাস মামলায় উল্লেখ করেন, মুস্তাফিজুর রহমান মুস্তার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় তার স্ত্রী রেখা বেগমকে বাদীর পাঠায়। ২০২৪ সালের ২২ জুলাই আসামি মুস্তা, নিশাত ও রেখা বাদীর কাছ থেকে চার লাখ ২৫ হাজার ৫শ’ নেন।
একই বছরের ২২ অক্টোবর মৌখিক ভাবে পরিশোধের শর্তেই টাকা গুলো নেয়া হয়। কিন্তু সময়মত ওই টাকা গুলো পরিশোধ না করে তালবাহানা শুরু করে। গত ২৪ ডিসেম্বর আসামিদের বাড়িতে পাওনা টাকা আনতে যান বাদী। কিন্তু ওই সময় তারা টাকা দিতে অস্বীকার করে হুমকি দেন। বাধ্য হয়ে তিনি এ মামলা করেন।

Leave a Reply