1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের চৌগাছায় জনতার সহতায় তিন ছিনতাইকারী আটক প্রাইভেটকার ভাঙচুর

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় জনতার সহতায় তিন ছিনতাইকারী আটক প্রাইভেটকার ভাঙচুর

যশোর অফিস :

যশোরের চৌগাছায় ছিনতাইকালে জনগণের হাতে তিন ছিনতাইকারী আটক হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি কালো রঙের প্রাইভেট কার, একটি পাসপোর্ট ও একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের এনজিওকর্মী হালিমা খাতুন সলুয়া সোনালী ব্যাংক শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি কালো রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৩১-৭৮৬১) তার কাছে এসে থামে এবং ছিনতাইকারীরা টাকার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে চৌগাছা বাজারের দিকে চলে যায়।

হালিমার চিৎকার শুনে স্থানীয়রা সাড়া দিয়ে মশিউর নগর বাজারে ব্যারিকেড দেয়। ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে গাড়ি ঘুরিয়ে আবার সলুয়া বাজারে ফিরে আসে। সেখানে স্থানীয়রা তাদের ধরে ফেলে। উত্তেজিত জনতা ছিনতাইকারীদের গণপিটুনি দেয় এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে। পরে পুলিশে খবর দেওয়া হলে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা খুলনা জেলার লবণচোরা থানার বাসিন্দা। এরা হচ্ছে তারা ইমন (৩০), ইমরান (৩২) এবং সুমন (৩০)।হালিমা খাতুনের টাকার ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা যায়নি বলে জানা গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews