1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাগুরায় ১৫ বছর পর মিটু খুনের ঘটনায় আটক করলো পিবিআই যশোর

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মাগুরায় ১৫ বছর পর মিটু খুনের ঘটনায় আটক করলো পিবিআই যশোর

যশোর অফিস :

মাগুরা সদর উপজেলায় সংকোচ খালি গ্রামে মিন্টু হত্যাকাণ্ডের দীর্ঘ ১৫ বছর পর রহস্য উদঘাটন করেছে যশোর পিবিআই। মামলার তদন্ত শেষে প্রধান আসামি ছিদ্দিক মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। ছিদ্দিক সংকোচখালী গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে।

যশোর পিবিআই জানায়,২০০৯ সালের ২১ এপ্রিল সকালে মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামের একটি জমি থেকে মিন্টুর রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। পরে মিটুর বাবা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছিদ্দিক মুন্সিসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

পিবিআই যশোরের তদন্ত কর্মকর্তা এসআই মোঃ হাবিবুর রহমান জানান,তার তদন্তে উঠে আসে মিটুর হত্যাকাণ্ডে ছিদ্দিক মুন্সির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আর এ কারণে গত বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ছিদ্দিককে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে মাগুরা আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, মামলাটি প্রথমে সিআইডি তদন্ত করে চার্জশীট দাখিল করে। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে মামলার স্থগিতাদেশ নেন। ২০১৬ সালে স্থগিতাদেশ খারিজ হলে আদালত পিবিআই যশোরকে পুনরায় মামলাটি তদন্তের নির্দেশ দেয়।

পরবর্তীতে আবারও স্থগিতাদেশ নেয় আসামিপক্ষ। অবশেষে ২০২৪ সালের অক্টোবর মাসে আদালত স্থগিতাদেশ বাতিল করে পিবিআই যশোরকে মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব দেয়। তদন্তে উঠে আসে পূবপরিকল্পিতভাবে ছিদ্দিক মুন্সির নেতৃত্বে হত্যাকান্ড চালানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews