1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নোয়াখালী জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা চাটখিল ও অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা চাটখিল ও অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী

হুমায়ন আকাশ,নোয়াখালী জেলা প্রতিনিধি:

পুলিশ’ই জনতা, জনতা’ই পুলিশ “দায়িত্বপালনকালে শারীরিক শক্তি নয়, আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। দেশের মানুষকে নির্মোহভাবে ভালোবাসতে হবে। মানুষকে কোনো প্রকার নির্যাতন ও নিপীড়ন করা যাবে না। সব উপায়ে সর্বতোভাবে মানুষের জন্য কাজ করতে হবে ফিরোজ উদ্দিন চৌধুরী।

নোয়াখালী জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা ও অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছে চাটখিল থানা ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী 

রোববার(৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় (ওসি) মো: ফিরোজ উদ্দিন চৌধুরীর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।

ডিসেম্বর/২০২৪ মাসে অপরাধ নিয়ন্ত্রণ সহ সার্বিক কার্যবলিতে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আমান উল্লাহ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী পুরস্কার প্রাপ্তিতে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক ও চাটখিল থানা পুলিশের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,

যে সার্বিক মানদণ্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল।

তিনি ভবিষ্যতে চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাটখিলের রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews