উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, মূখ্য সংগঠক আল মামুন লিখন,যুগ্ম আহ্বায়ক সাইদ আহমেদ রিজভী,সংগঠক ইব্রাহিম খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,বিগত ৩/৪ বছর পূর্বে যশোর-খুলনা মহাসড়ক সংস্কার করা হলেও নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলে উক্ত মহাসড়ক ভেঙ্গে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। মহাসড়কের এই বেহালদশার জন্য প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনার জন্য বক্তারা শুধু গাড়িচালকদের দায়ী না করে প্রশাসনকেও দায়ী করেন।
তারা অবিলম্বে যশোর-ঝিনাইদহ এবং যশোর-খুলনা মহাসড়ক সংস্কারের দাবি জানান। আগামী সাত দিনের মধ্যেও যদি সড়ক সংস্কারের কাজ শুরু না করা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সড়ক ভবন ঘেরাও করবেন বলে কর্মসূচি থেকে ঘোষণা করা হয়।

Leave a Reply