
বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাচান জাফির (তুহিন)।
প্রধান বক্তার বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম (অমিত)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা শহিদুল ইসলাম (বাবুল),

কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব হোসেন,বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সহ অন্যান্য নেতানেত্রী।
এছাড়া বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বাঘারপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।
দেশ স্বাধীন এর পর এতো বড় কোন সম্মেলন বা মিছিল মিটং কোন দল করতে পারেনি মন্তব্য করেন আবু বক্কর (৮০) নামের এক বৃদ্ধ, অপর এক বৃদ্ধা বড়ু বিবি জানান এতো মানুষ তার জীবনে দেখিনাই।
এছাড়া সম্মেলন এলাকার আশপাশের বাজার গুলতে লোকসমাগমের উপস্থিত নিয়ে কারো মন্তব্য ৩০ হাজার,কারো ৪০ মন্তব্য হাজার।চার দোকান গুলোতে এই আলোচনা বেশ স্থান পেয়েছে।

উপস্থিতিদের সাথে মত বিনিময় করছেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন ও উপজেলা বিএনপি’র সভাপতি তানিয়া রহমান।




Leave a Reply