1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ ৩জন আহত

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ ৩জন আহত

যশোর অফিস :

যশোরে লিটন পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন (২৭) আহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের পালবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিন আরও দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় দু’ব্যক্তি জখম হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ডাক্তার হুমায়রা আক্তার উন্নত চিকিৎসার জন্য ছাত্র সমন্বয়ক মারুফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন।আহত মারুফ হোসেন ময়মনসিংহ শহরে হরমুজ আলীর ছেলে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্সের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী।

এদিকে অপর দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতরা হলেন, যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের ইয়ামিন বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাস(৪৫) ও সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের নুর ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন(৩৫)।

আহত মারুফ হোসেনের ভাই সারোয়ার হোসেন জানিয়েছেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মোটরসাইকেল চালিয়ে শহরের আসছিলেন। পথিমধ্যে শহরের পালবাড়ি মোড়ে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিটন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারুফ মোটরসাইকেল নিয়ে পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সার্জারি ওয়ার্ডের ডাক্তার হুমায়রা আক্তার জানিয়েছেন, ছেলেটির অবস্থা খুবই খারাপ। তার মুখের চামড়া উঠে গেছে। হাত ভেঙে গেছে। মাথায় ও বুকে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন। বিধায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেকর্ড করা হয়েছে।

এদিকে, সোমবার সকাল ৮টার দিকে আসলাম (৪৫) বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বাজারে আসছিল। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগলে তিনি ছিটকে রাস্তার উপরে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে এদিন সকাল সাড়ে ৮টার দিকে ইব্রাহিম মোটরসাইকেল নিয়ে কাজের জন্য বাড়ি থেকে বের হন। পথিমধ্যে সদর উপজেলার বাহাদুরপুর পাঁচবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়।

এসময় ইব্রাহিম রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।সার্জারি বিভাগের ডাক্তার হুমায়রা আক্তার জানান, আহত আসলাম ও ইব্রাহিমের শারীরিক অবস্থা ভালো। তাদেরকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews