1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খাজুরায় ফসল নষ্ট করার ঘটনা ছিল সাজানো

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

খাজুরায় ফসল নষ্ট করার ঘটনা ছিল সাজানো 

স্টাফ রিপোর্টার:

বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারতলির পার্বতীপুর মাঠে খেতের ফসল নষ্ট করার ঘটনা সাজানো বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার ১০ দিন না যেতেই ওই খেতের মসুর গাছগুলো এখন প্রাণ ফিরে পেরেছে। এতে সবার চক্ষু চড়ক গাছ। 

জানা যায়, গত ২৬ ডিসেম্বর দিবাগত রাতে পার্বতীপুর গ্রামের চাষি জহুরুল লস্কারের মসুরগাছ ও ইনামুল মন্ডলের ধানের চারা (পাতো) দুর্বৃত্তরা কীটনাশক দিয়ে পুড়িয়ে দেয়।

ঘটনার পরদিন ক্ষতিগ্রস্থ চাষি জহুরুল বিভিন্ন লোককে দোষারোপ করতে থাকেন। এতে গ্রামবাসী তার ওপর চড়াও হয়। আর একটি পক্ষ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার অপচেষ্টা করে। 

সোমবার সরেজমিন দেখা গেছে, সম্পূর্ণ মসুর খেতের গাছগুলো একেবারেই সবুজ ও তরতাজা হয়ে উঠেছে। এরই মধ্যে অনেক গাছে ফুল এসেছে। অন্যদিকে, পুড়ে যাওয়া ধানের চারা কাদাপানিতে মিশে গেছে। 

স্থানীয়দের দাবি, পার্বতীপুর মাঠে ফসল নষ্ট করা ঘটনার নজির নেই। দুর্বৃত্তরা ফসল নষ্ট করলে ধানের চারার মতো মসুরগাছগুলোও একেবারে নষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু হয়েছে তার উল্টো।

রাজনৈতিক ফায়দা নিতে চাষি জহুরুল নিজেই নিজের ফসল নষ্ট করার ঘটনা সাজাতে পারেন বলে দাবি স্থানীয়দের। 

এ বিষয়ে জহুরুল লস্কার কোনো মন্তব্য করেননি। তবে ক্ষতিগ্রস্থ চাষি এনামুল মন্ডল বলেন, তার মসুরগাছ ঠিকই ভালো হয়ে গেল। আর বলির পাঁঠা হলাম আমি। গরিবের বিচার আল্লাহ করবেন। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews