1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলায় আত্মসমর্পণকারী আ.লীগের ১৪ নেতাকর্মী কারাগারে

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলায় আত্মসমর্পণকারী আ.লীগের ১৪ নেতাকর্মী কারাগারে

যশোর অফিস :

বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে বাঘারপাড়ায় হামলার ঘটনার মামলায় আত্মসমর্পণকারী আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, বাঘারপাড়ার পাঠানপাইকপাড়ার আব্দুল আজিজের ছেলে লতা, আনোর ছেলে অনতিম, বড় খুদড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে জিয়া, হাজের আলীর ছেলে আক্কাস আলী, শহিদুলের ছেলে শফিক, কোবাদ আলীর ছেলে কাশেম আলী, লাল্টুর ছেলে জুয়েল,রাঘবপুর গ্রামের রাম গোপালের ছেলে বৈদ্যনাথ, যাহা বক্সের ছেলে রফিক, সেকেন্দারপুর গ্রামের ইসমাইলের ছেলে মহর আলী, রায়পুর গ্রামের সুরত বিশ্বাসের ছেলে পাচু বিশ্বাস,মির্জপুর গ্রামের আব্দুল গণির ছেলে এনামুল হক ও চাপাতলা গ্রামের মহর আলীর ছেলে কুনটে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিকেলে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর ভাটার আমতলায় বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন

স্বেচ্ছাসেবক দলের নেতা খোকন লস্কর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩০৮ নেতাকর্মীকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত ১৪ আসামি গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আসমিদের জামিন আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews