নিহত রাজনের মামা মনিরুল ও মা পারভীন বলেন,বাড়ির উঠানে বড় চুলায় আমরা ধান সিদ্ধ করছিলাম এ সময় কিছু দূরে আর একটা চুলার পাশের রাজন খেলা করছিল।
খেলা করতে করতে হঠাৎ অসাবধানতাবশত বড় চুলার মধ্যে রাজন পড়ে যায় এ সময় তার শরীর দগ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা একটার দিকে রাজন মারা যায়।
নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার নিলুফার ইয়াসিন বলেন এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply