মামলার বাদী মামলায় উল্লেখ করেন, নূর ইসলাম শিপন এলাকার চাঁদাবাজীসহ বিভিন্ন সন্ত্রাসী মুলক কর্মকান্ড করে বেড়ায়। জোরপূর্বক বাদির সম্পত্তি অবৈধ দখলের চেষ্টা করছে। তিনি তার জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করার পর থেকে নূর ইসলাম শিপন বাড়ি নির্মাণ কাজে বাধাসহ হুমকী প্রদান করে এবং বাদিকে ক্ষতি করার ষড়যন্ত্র করতে থাকে।
গত ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার সময় বাদির ভাই ও তার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫জনকে নিয়ে হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদির বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে শিপন ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বাদিকে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে।
এক পর্যায়ে নূর ইসলাম শিপন বাদিকে হত্যার উদ্দেশ্যে বাদির মাথায় লোহার রড দিয়ে স্বজোরে আঘাত করতে গেলে বাদি ডান হাত দিয়ে ঠেকালে ডান হাতের কবজিতে গুরুতর হাড়ভাঙ্গা জখম প্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় বাদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply