যশোর অফিস :
কোতয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, গত ২২ ডিসেম্বর গভীর রাত দেড়টার পর চোরেরা শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এস এস মটরস দোকানের সার্টারের তালা কেটে ও ভেঙ্গে ভিতরে ঢুকে ১৬লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
উক্ত চুরির ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বাদি হয়ে ২৩ ডিসেম্বর রাতে কোতয়ালি থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন। উক্ত মামলার সাথে গ্রেফতারকৃতরা জড়িত থাকতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মনে করছেন।

Leave a Reply