1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পৌষের দাপটে কাঁপছে যশোর

  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

পৌষের দাপটে কাঁপছে যশোর

যশোর অফিস :

বাংলাদেশের প্রকৃতিতে চলছে পাতাঝরার দিন, চলছে শীতকাল। পৌষের মাঝ সময়ে এসে ‘পৌষের শীত তোষের গায়, মাঘের শীতে বাঘ পালায়’ প্রবাদটির সঙ্গে এবারের শীতের মিল খুঁজে পাওয়া যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও। উত্তরের হিমশীতল হাওয়ায় গত কয়েকদিন ধরে এ অঞ্চলে সর্বত্র ঘনকুয়াশাসহ শীত জেঁকে বসেছে। পৌষের দাপটে কাঁপছে দক্ষিণের জেলা যশোরে।

ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন শত শত শীতার্ত মানুষ।দিন-রাতের তাপমাত্রা কমছে ক্রমেই। সূর্য ডোবার পরপর থেকে সকাল অবধি ঘন কুয়াশার চাদরে ঢাকা সারাদেশ। মেঘমুক্ত আকাশে জলীয় বাষ্পও কমে গেছে।

সঙ্গে বইছে উত্তরের হিমশীতল হাওয়া। এ হাওয়ায় শীত বৃদ্ধি পেয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এমন শৈত্যপ্রবাহ দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে। সব মিলিয়ে বাঘ কাঁপানো মাঘেরই আভাস দিচ্ছে।

গত দু’দিনে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শীত যেমন বেড়েছে তেমনি বেড়েছে বাতাস। যদিও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটারের মধ্যে। তাছাড়া ঘন কুয়াশা রাত থেকেই। সকাল ৯টা পর্যন্ত যশোরের আকাশে সূর্যের দেখা মেলেনি।

এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয় শীতের প্রকোপ। শীতের কারণে কর্মজীবী মানুষের সমস্যা হচ্ছে বেশি। কারণ সকাল ও সন্ধ্যয় শীতের তীব্রতা থাকে বেশী।

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। হাঁচি-কাশিসহ কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। অপর দিকে শীতের কারণে সারাদিনই গরম পোশাক পরে মানুষজনকে চলাচল করতে দেখা যায়। সন্ধ্যার পর জনবহুল শহর অনেকটাই শূন্য হয়ে পড়ছে।

এদিকে, হঠাৎ হাড়কাঁপানো এ তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ। সকাল ৯-১০টার পূর্বে ঘর থেকে বের হতে পারছেন না তারা। বিশেষ করে ছিন্নমূল মানুষগুলো পড়েছেন চরম বিপাকে। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে সাময়িকভাবে তারা ঠান্ডা তাড়িয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন।

দু’দিনের শীতের তীব্রতায় এ অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো কাহিল হয়ে পড়েছে। দিন আনা দিন খাওয়া শ্রমিকের দল যেন থমকে দাঁড়িয়েছে। বিশেষ করে বেনাপোল স্থলবন্দরে কর্মরত শত শত শ্রমিকরা পণ্য লোড আনলোডে মারাত্মক সমস্যায় পড়ছে। কনকনে শীতে জনজীবন স্থবির হয়ে পড়ছে।

যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬ টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীত আরও বাড়তে পারে। এ মাসে শৈত্য প্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews