1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আজ যশোরে একই মঞ্চে আজহারী-আহমাদুল্লাহ হুজুরের বয়ান

  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

আজ যশোরে একই মঞ্চে আজহারী-আহমাদুল্লাহ হুজুরের বয়ান 

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আজ একই মঞ্চে বয়ান দেবেন।

শুক্রবার (৩ জানুয়ারি) যশোর শহরের পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত মাহফিলে তারা এ বয়ান দেবেন।

জানা গেছে, আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা। আজ শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শায়খ আহমাদুল্লাহ ও বাদ এশা আলোচনা করবেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য ও আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা (পিআরও) তরিকুল ইসলাম তারেক গণমাধ্যমকে বলেন, তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে আজ প্রধান অতিথি হিসেবে মাওলানা মিজানুর রহমান আজহারী বয়ান করবেন।

তার আগমন উপলক্ষে ইতোমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে, ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।

তিনি আরও বলেন, আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। মাহফিলের ময়দানে প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে এলইডি স্ক্রিনের ব্যবস্থাও।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews