স্থানীয় সূত্রে জানাগেছে, বিএনপি এক নেতার ভাগ্নেকে জাতীয় বিশ^ বিদ্যালয় গত ২৪ ডিসেম্বর বাঘারপাড়া ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতির পদ থেকে অপসরণ করে। এ কারণে ¯স্থানীয় ছাত্রদল ঐ বিএনপি নেতার মদদে আতঙ্ক সৃষ্টি করে গত মঙ্গলবারের নির্ধারিত সভা পন্ড করে দেয়। বিষয়টি নিয়ে ’দৈনিক কল্যাণ’সহ বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশ হয়। যা যৌথ বাহিনীর দৃষ্টিগোচর হয়।
এরপর যৌথ বাহীনি বাঘারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষকে সময় বেঁধে দেন বুধবার দুপুর একটার মধ্যে সভা সম্পন্ন করতে।পাঁচ সদস্যের এড কমিটির অন্য সদস্যরা হ”েছন কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন, শিক্ষক প্রতিনিধি আলমঙ্গীর সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুল হাই মনা ও মাসুদ আলম টিপু। আব্দুল হাই মনা অসু¯’তার কারণে সভায় হাজির হতে পারেনি। মাসুদ আলম টিপু দুরে থাকায় তাৎক্ষণিকভাবে আসতে পারেন নি। তবে উভয় সভা করার জন্য সম্মতি দিয়েছেন বলে জানাগেছে।
এ বিষয়ে বাঘারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন জানিয়েছেন, কলেজের নতুন এডহক কমিটির সভাপতি নুরে আলম সিদ্দিকীর নির্দেশে ৩১ ডিসেম্বর নিয়ম অনুযায়ি সভা আহবান করা হয়। গত ২৯ ডিসেম্বর সভার চিঠিও করা হয়। আমি মঙ্গলবার সভা করার জন্য নির্ধারিত সময়ে কলেজে আসি। কলেজ অভ্যন্তরে ডোকার আগেই পরিবেশটা আমার কাছে ভালো মনে হয়নি।
যে কারণে আমি রুমে প্রবেশ না করে পাশের এক বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। পরে বুঝতে পেরেছি সভা না করাটা ভুল হয়েছে। যে কারণে মঙ্গলবারের ডেটেই আজ বুধবার সভা করেছি। সভায় পাঁচ সদস্যের মধ্যে তিনজন উপ¯ি’ত ছিলেন। বাকি দুইজন সম্মতি দিয়েছেন। এ বিষয়ে আমি সভাপতির কাছে ক্ষমাও চেয়েছি’।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও সহকারি এ্যাটর্নি জেনারেল বাঘারপাড়া ডিগ্রী কলেজের এডহক কমিটির নতুন সভাপতি নুরে আলম সিদ্দিকী বলেন, কলেজ অধ্যক্ষ তার ভুল স্বীকার করে নিজ তাগিতেই আজ বুধবার সভা করেছেন। অনুপ¯ি’ত দুই সদস্যর সাধে মোবাইলে যোগাযোগ করে তাদের সম্মতি নেওয়া হয়েছে। সভায় বিদ্যুৎসাহি ও দাতা সদস্য নির্ধারন, ব্যাংক অপারেটর পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া পূর্ববর্তী সভার বাকি সব বিষয় আগামী সভায় আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম জানিয়েছেন, নিয়মিত টহলের অংশ হিসাবে বাঘারপাড়া থানা পুলিশ আজ ডিগ্রী কলেজ এলাকায় সেনাবাহনীর সাথে ছিলো। কলেজের সভার বিষয়ে তিনি কিছুই জানেন না।

Leave a Reply