1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে লাইসেন্স বাদেই সেচ কার্যক্রম,অভিযোগের চার মাসেও ব্যবস্থা নেয়নি বিএডিসি

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

যশোরে লাইসেন্স বাদেই সেচ কার্যক্রম,অভিযোগের
চার মাসেও ব্যবস্থা নেয়নি বিএডিসি

যশোর অফিস :

যশোর সদর উপজেলার বাগডাঙ্গা মাঠে লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে সৌর সেচ পাম্প কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে হুমায়ুন কবীর বাবুর বিরুদ্ধে। এতে লাইন্সেকৃত দুই কৃষক’র সেচ কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে বিএডিসিকে বন্ধের নির্দেশ দিলেও চার মাসেও কোন ব্যবস্থা নেয়নি তারা। বরং দুই কৃষকের এরিয়ার মধ্যে সেচ পাইপ বসিয়ে সেচ কার্যক্রম চালাচ্ছে।

ভুক্তভোগী কৃষক মুস্তিফিজুর রহমান বলেন,চলতি বছরে ২৯ ফেব্রুয়ারি বাগডাঙ্গা মৌজার বাগডাঙ্গা খতিয়ানের ৫৬০ দাগ ৭৫ একটি সেচ পাম্পে লাইসেন্স নিয়ে সেচ কার্যক্রম পরিচালনা করি। আমার লাইসেন্স নং ২০২৩-২৪/৩৩৪ সাইজ ০.৫ কিউসেক। কিন্তু একই এরিয়ার মধ্যে

হুমায়ুন কবির বাবু লাইসেন্স না নিয়ে আমার সেচ পাম্পের ৩৫০ থেকে ৪০০ ফিটের ভিতরে আরো একটি সেচ পাম্প স্থাপন করেছে। এতে করে আমার সেচ প্রকল্পের আওতা কমে গেছে। মাঠে পানি দিতে পারছি না।

আর একজন ভুক্তভোগী কৃষক আমিন উদ্দিন বলেন, আমার ১০ কিউসেক লাইসেন্স নেয়া। আমার এরিয়ার ৭শ’ ফিটের মধ্যে সেচ কার্যক্রম চালাচ্ছে। ফলে পানির লেয়ার কম পাচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি।

দুইজন সাধারণ কৃষক বলেন,আমার আগে ঠিক মতো পানি পেতাম। ফসল চাষ করতে সুবিধা হচ্ছিল। কিন্তু হুমায়ুন কবীর বাবুর সৌর সেচ পাম্প কার্যক্রম চালানোর কারণে পানি পাচ্ছি কম। জমি ভিজাতে সময় লাগছে বেশি এবং খরচ বেড়েছে।

অভিযোগের বিষয়ে হুমায়ুন কবীর বাবু বলেন, আমি সেডের ভিতরে চাষের জন্য বিএডিসি থেকে সৌর প্লান্ট দেয়। সেই সৌর বিদ্যুৎ ব্যবহার করে আমি সেডের ভিতরে চাষ কার্যক্রম পরিচালনা করছিলাম।

পরে কৃষকদের কথা ভেবে আমি সেডের বাহিরে সাধারণ কৃষককের জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করছিলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএডিসি থেকে কোন লাইসেন্সে নেয়নি। সেডের ভিতরে চাষের পাম্প দিয়ে এতদিন বাহিরে পানি দিয়েছি।

যশোর বিএডিসির সহকারী প্রকৌশলী (সৌর) সোহেল রানা বলেন, হুমায়ুন কবীর বাবু কোন লাইসেন্স দেয় হয়নি। আমি নির্দেশ দিয়েছি পাইপ তুলে নেয়ার জন্য। কিছু দিনের মধ্যে পাইপ তুলে নিবে বাবু।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews