1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর, সাবেক সেনা সদস্যসহ ৪জন আটক দুটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর, সাবেক সেনা সদস্যসহ ৪জন আটক দুটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার

যশোর অফিস :

যশোর শহরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। এর মধ্যে একজন কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য রয়েছেন। রোববার গভীর রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটককৃতরা হলো,যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৫২), চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪৫) ও পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে মোঃ রকি বিশ্বাস (৩০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কতিপয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর ডিবি পুলিশের একটি টিম রাত ১২টার দিকে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টাকালে ৪জনকে আটক করা হয়। পরে তল্লাশীকালে তাদের হেফাজত থেকে দুটি বিদেশী পিস্তল, ৩রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মিজানুর রহমান অবসারপ্রাপ্ত সেনা সদস্য।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews