1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শার কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ২৪ শতাধিক রোগীকে চিকিৎসা

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

শার্শার কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ২৪ শতাধিক রোগীকে চিকিৎসা

যশোর অফিস :

যশোরের শার্শাবাসীর পাশে থাকার প্রত্যয়ে গড়ে ওঠা যশোরস্থ শার্শা কল্যাণ সমিতির উদ্যোগে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শার্শার গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা কল্যাণ সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন শার্শা কল্যান সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসান, যুগ্ম-সম্পাদক আনিছুর রহমান,

মেহেদী হাসান টিটু, সৈয়দ কামরুজ্জামান কাজল, মশিয়ার রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সালাম, আব্দুর রউফ মন্টু, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, রেজা বাপ্পি, মুক্তিযোদ্ধা মোজাফফার হোসেন, গোড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব ও আলহাজ্ব আনছারুল হক প্রমুখ।

সংগঠনের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসান বলেন, শার্শা কল্যান সমিতি একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। যশোর শহরে বসবাসকারী শার্শার মানুষদের নিয়ে ২০২১ সালে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

শার্শায় এটাই সংগঠনের প্রথম কার্যক্রম। এই সমিতির পক্ষ থেকে শার্শা উপজেলার গোড়পাড়া প্রাইমারি স্কুল মাঠে ১৫ জন অভিজ্ঞ ডাক্তার ২ হাজার ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেন। এ সময় রোগীদের ফ্রি ওষুধ দেয়া হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আখতারুজ্জামান, অর্থপেডিক্স ও ট্রমা সার্জারী বিশেষজ্ঞ শার্শা কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান,

নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার ইকবাল হোসেন, ডেন্টাল বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার নাসিম জামান রিফাত, ডাক্তার তাসলিমা রহমান সেজুতি, ডাক্তার কে এম সেলিম মাহমুদ, ডাক্তার হাসানুজ্জামান, ডাক্তার সিনথিয়া জেরিন,

ডাক্তার শিমুল হোসেন, ডাক্তার আহমেদ রুবায়েত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এলাকার মানুষ ফ্রি চিকিৎসা পেয়ে আনন্দিত। তারা এ রকম সেবা এই প্রথম পেয়েছেন বলে জানান। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews