সাঈদ ইবনে হানিফ : বাঘারপাড়ার ওসমান গনি পুকুরে পেলো সাড়ে চার কেজি ওজনের পাপদা মাছ । যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ওয়াদীপুর গ্রামের মৃত হাজি জয়নাল আবেদীনের ওসমান গনি (৫০)
তার পুকুরে পেয়েছেন সাড়ে চার কেজি ওজনের একটি পাপদা মাছ । স্থানীয় বেশ কয়েকজন মাছটির দাম দিয়েছেন চার হাজার টাকা। কিন্তু তিনি এ দামে বিক্রি করবেন না বলে জানিয়েছেন।

কারণ এত বড় পাপদা মাছ সে আগে কখনো দেখিনি। মাছটি সে পরিবার পরিজন নিয়ে খাওয়ার ইচ্ছা পোষণ করেন। শুক্রবার তার বাড়ির পাশের পুকুর থেকে বড়শি দিয়ে মাছ টি ধরেছেন বলে জানা গেছে । খবর পেয়ে উৎসুক এলাকাবাসি মাছটি দেখার জন্য তার বাড়িতে ভীড় জমে ।

Leave a Reply