1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ঘরের ক্রপসিবল গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে । এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করেনিয়ে যায়। ঘটনাটি গত শুক্রবার গভীর রাতের।

জানাযায় উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধুপখালী গ্রামের মোহাম্মদ খোকন মিয়ার বাড়িতে । উক্ত ঘটনায় মোহাম্মদ খোকন বাদী হয়ে পরের দিন শনিবার বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী মোহাম্মদ খোকন জানান তিনি ছুটিতে বাড়ি এসেছেন কয়েক দিন। গত শুক্রবার রাতে তিনি প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে ৬/৭ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ক্রপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এরপর ঘরের দরজা ভেঙে ফেলে ও ডাকাতদের মধ্যে তিনজন ঘরে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় নগদ ৭০ হাজার টাকা, ৫০০ মালয়েশিয়ান রিংগিত এবং সাড়ে তিন লাখ টাকা মূল্যের আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডাকাতদল ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং জাতীয় পরিচয়পত্র ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। তিনি বলেন, যাওয়ার সময় ডাকাতেরা আমার মাকে তার কক্ষে এবং আমাকে ও আমার স্ত্রীকে বাথরুমের মধ্যে রেখে বাইর থেকে ছিটকিনি লাগিয়ে চলে যায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ধুপখালী গ্রামের প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ও তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews