1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের অভয়নগরে সাবেক কাউন্সিলরকে অপহরণের পর হত্যা,আটক ১

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে সাবেক কাউন্সিলরকে অপহরণের পর হত্যা,আটক ১

যশোর অফিস :

যশোরের অভয়নগর উপজেলা নওয়াপাড়ায় জিয়া উদ্দিন পলাশ নামে এক সাবেক এক কাউন্সিলরকে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে রইচ উদ্দিন নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরো ১০/১২জন মিলে তাকে অপহরণের করে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রইচ উদ্দিনকে আটক করেছে পুলিশ। গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জিয়া উদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর‌ এবং নওয়াপাড়া এলাকার ইব্রাহিম সরদারের ছেলে।

অভয়নগর থানার ওসি ইমাদুল করিম জানান,স্থানীয়ভাবে জানা গেছে টাকা পয়সা নিয়ে বিরোধের জের ধরে জিয়াউদ্দিন পলাশকে অপহরণ করে রইচসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি।

এরপর রাত ১০টার দিকে নওয়াপাড়া আয়কর অফিসের পেছনে একটি পরিত্যাক্ত ঘর থেকে গুরুতর অবস্থায় পলাশকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া স্থানীয় জনতা অপহরণকারী রইচকে আটক করে গণধোলাই দেয় ও অন্যান্যরা পালিয়ে যায়। পরে রইচকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

অভয়নগর থানার ওসি আরো জানান,রইচকে আটক দেখানো হয়েছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেফতারের পুলিশ অভিযান পরিচালনা করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews