1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিশেষ বাহিনীর অফিসার পরিচয় দিয়ে এক মেডিকেল পড়ুয়া ছাত্রীর সাথে প্রতারণা একজন আটক

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোরে বিশেষ বাহিনীর অফিসার পরিচয় দিয়ে এক মেডিকেল পড়ুয়া ছাত্রীর সাথে প্রতারণা একজন আটক

যশোর অফিস :

বিশেষ বাহিনীতে চাকরি ও ফেসবুকের মাধ্যমে সম্পর্কের জেদ ধরে এক মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর সাথে পরিচয় হয়ে প্রতারণার দায়ে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোর শহরের ঘোপ বেলতলা বৌ বাজার এলাকার আব্দুল রফিকের ছেলে রহিদ হাসান জ্যাকি বাদী হয়ে মামলা করেছেন।

মামলায় আসামী করা হয় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের শানতলার খলিলুর রহমানের ছেলে শাকিল খানকে। সেনা বাহিনীর টহলদল প্রতারক চাঁদাবাজ শাকিল খানকে আটক করেছে ।

মামলায় বাদি উল্লেখ করেন,তার ভাগ্নি যশোর আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থী। প্রায় ১ বছর পূর্বে উক্ত শাকিল খানের সাথে ফেসবুকের মাধ্যমে ভাগ্নি পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায় প্রতারক শাকিল খান নিজেকে সেনা বাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেয়।

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে যোগাযোগের এক পর্যায় মেডিকেল শিক্ষার্থীর মোবাইল নাম্বার কৌশলে নিয়ে ওয়াটসআপে ও মোবাইলে উক্ত প্রতারক যোগাযোগ করতে এবং কথা বার্তা বলতো। প্রতারক বাদির ভাগ্নি ওয়াটসআপে ফোন করে ভিডিও কলেও নিজের চেহারা না দেখিয়ে ভাগ্নির ছবি থেকে স্ক্রীন শর্ট দিয়ে ছবি রাখতো।

এক পর্যায় উক্ত প্রতারক ভাগ্নির বাবার নাম্বারে ফোন করে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবের এক পর্যায় শিক্ষার্থীর পিতা তাদেরকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রন জানায়।আমন্ত্রন জানানো হলেও তারা উক্ত মেডিকেল শিক্ষার্থীর বাড়িতে আসেনি। এক পর্যায় উক্ত প্রতারক মেডিকেল শিক্ষার্থীর কাছে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে।

টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায় উক্ত প্রতারক মেডিকেল শিক্ষার্থীর সাথে দেখা করার কথা বললে বাদির ভাগ্নি ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে যশোর শহরের মনিহার সিনেমা হলের সামনে আসে। সেখানে দেখা হলে প্রতারক ভাগ্নির কাছে পূর্বের ন্যায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

ভাগ্নি প্রতারককে ২৭ হাজার টাকা চাঁদা স্বরুপ প্রদান করার পর প্রতারক তার বাড়িতে যাওয়ার জন্য বললে রাজী না হলে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকী দিলে মেডিকেল শিক্ষার্থী ডাক চিৎকার দিলে সেখানে টহল সেনাবাহিনীর দল ঘটনাস্থল থেকে প্রতারক শাকিল খানকে আটক করে।

পরে থানা পুলিশে সংবাদ দিলে থানা থেকে পুলিশের একটি দল এসে প্রতারক শাকিল খানকে হেফাজতে নেন। শাকিল খান আটক হওয়ার পর ঘটনার ফাঁস করে দিয়ে সত্যতা স্বীকার করে। পরে তার বিরুদ্ধে পর্নোগ্রাফী আইনে মামলা করেন। এ সময় শাকিল খানকে আটক করে তার উপশহরে ভাড়া বাসা থেকে ল্যাপটপ,মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews