1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুন্সী মেহেরুল্লাহ যুগের দাবি পূরণ করতে এসেছিলেন এবং করেছিলেন

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

মুন্সী মেহেরুল্লাহ যুগের দাবি পূরণ করতে এসেছিলেন এবং করেছিলেন

যশোর অফিস :

বাংলায় মুসলিম জাগরণের অগ্রপথিক মুন্সী মেহেরুল্লাহর ১৬৩তম জন্মদিন উপলক্ষে যশোরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, মুন্সী মেহেরুল্লাহ ছিলেন যুগের সৃষ্টি। যুগের দাবি পূরণ করতে তিনি এসেছিলেন এবং তা করেছিলেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ ও জনগণের বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাঁর মতো মানুষের আজ খুবই প্রয়োজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বাংলার মুসলিম জাগরণে মুন্সী মেহেরুল্লাহ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহরের প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে। প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান, মুন্সী মেহেরুল্লাহ’র প্রপৌত্র অবসরপ্রাপ্ত কর্নেল মেহের মহব্বত হোসেন,

জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার মজলিসে সুরা সদস্য বিশিষ্ট আইনজীবী গাজী এনামুল হক, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শামসুল হক, সিনিয়র সাংবাদিক হারুন জামিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও যশোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর।

বক্তারা বলেন, ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে রাজনৈতিক বিপর্যয়ের পর রাষ্ট্রীয় সহায়তায় খ্রিস্টান মিশনগুলো ইসলাম ও সনাতন ধর্মের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। দারিদ্রের সুযোগ নিয়ে প্রলোভন দেখিয়ে হিন্দু-মুসলিমদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করার চেষ্টা করে। এমন সময়ে সনাতনীদের পক্ষে সোচ্চার ভুমিকা রাখেন রাজা রামমোহন রায়।

অন্যদিকে ইসলাম ও মুসলিমদের পক্ষে সোচ্চার হন মুন্সী মেহেরুল্লাহ। বক্তারা বলেন, মাত্র ৪৬ বছর বয়সে মারা যাওয়া মুন্সী মেহেরুল্লাহ ছিলেন সত্যানুসন্ধানী ও তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর পন্ডিত। যুগের দাবি পূরণে তিনি সাহিত্যিক হয়েছেন, ইসলাম ধর্ম প্রচার করেছেন, ছিলেন অসাধারণ যুক্তিবাদী বক্তা। খ্রিস্টানদের অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে বাংলা, বিহার,

উড়িষ্যা ও আসামের অলিতে গলিতে ছুটে গেছে বক্তব্য দিতে। বক্তারা বলেন, চরম উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় শাসকরা তিন দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছে। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় তাই মুন্সী মেহেরুল্লাহর মতো মানুষ আজ খুব দরকার। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে আরও বেশি চর্চা করা প্রয়োজন। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews