1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ১৬ বছর পর জামায়াতের সম্মেলন

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

যশোরে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ
১৬ বছর পর জামায়াতের সম্মেলন

যশোর অফিস :

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার শুক্রবারের কর্মী সম্মেলনে দেড় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন সংগঠনটির জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

লিখিত সংবাদ সম্মেলনে জানানো হয়,দীর্ঘ ১৬ বছর পর যশোরে জামায়াতের সর্ববৃহৎ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময়ে জামায়াতকে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে প্রচার-প্রচারণা করতে দেওয়া হয়নি। পতিত ফ্যাসিস্ট সরকারের অনুসারিরা জামায়াতের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালিয়েছে ও মিথ্যা মামলার আসামি করেছে। তাদের অত্যাচার নির্যাতনে যশোরের মানুষ অসহায় হয়ে পড়েছিল।

যশোরে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া সম্মেলন চলবে দুপুর পর্যন্ত।অনুষ্ঠানে জামায়াতের আমীর আগামীর নতুন বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানান নেতৃবৃন্দ।

এদিকে,জামায়াতের কর্মী সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে অনুষ্ঠান স্থল শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রস্তুতের কাজ শেষ হয়েছে। মোড়ে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্পের স্টল।

এখান থেকে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াদের চিকিৎসা সেবা দেয়া হবে। এ কর্মী সম্মেলন ঈদগাহ ময়দান ছাড়াও শহরের টাউনহল ময়দান ও দড়াটানা মোড়ে বড় স্ক্রিনে দেখানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews