যশোরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের বঙ্গবন্ধু মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ প্রধান অ্যাডভোকেট রবিউল আলম, যশোর জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ আতিকুর রহমান বাব।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুযহারুল ইসলাম মন্টু, সদর উপজেলার ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যশোর জেলা আহ্বায়ক কমরুজ্জামান, সদস্য সচিব হৃদয় হোসেন, শেখ আমিরুল ইসলাম অপু, শাহাজাদা নেওয়াজ, মামুন মুন্সী, কামাল হোসেন, কামরুজ্জামান রিপন, হিরা পারভেজ, শরাফাত হোসেন মুন্না, তাজ মোহাম্মদ মাসুদুল করিম, কামরুল ইসলাম সেলিম প্রমুখ।
Leave a Reply