1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দু পক্ষই বিএনপির বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ,দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

দু পক্ষই বিএনপির

বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ,দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ

যশোর অফিস :

যশোরের শার্শার বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ,দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু দফায় এ ঘটনা ঘটে।

প্রতাক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়,বাগআঁচড়ার ইসমাইলের ছেলে যুবদলের থেকে বহিষ্কৃত কর্মি মাসুদ ও সাতমাইল এলাকার কপিল উদ্দীনের ছেলে যুবদল কর্মি বাবর আলী বাবু দু জনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের অনুসারী।

তাদের দু জনের মধ্য যুবদলের আগামী কমিটিতে পদ ও মাটি বিক্রি কেন্দ্র করে পুর্ব শত্রুতা ছিলো।তারই জেরে মঙ্গলবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে গতিরো করে মারধোর করে বাবুর কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে বাবুর পক্ষের নেতাকর্মী খবর পেয়ে রাত ১২ টার দিকে মোটর সাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাংচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষন সহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

বৃহস্পতিবার সকালে আবার ও একটি মোটরসাইকেল বহর মতি ও রিয়াজের নেতৃত্বে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে চাইনিজ কুড়াল দিয়ে দুটি মোটরসাইকেল কুপিয়ে চলে যায়।

এ ব্যাপারে বাবু জানান,বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক মারধর করে ২০ লাখ লাকা ছিনিয়ে নেয়।পরে ঘটনাটি আমাদের নেতাকর্মীদের জানানলে তারা মাসুদের বাড়ির সামনে গিয়েছিলো শুনে আমি ও মতি গিয়ে তাদের ফিরিয়ে এনেছি।রাতে ও সকালে তারা নিজেরা বোমা মেরে গাড়িভাংচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোন অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews