1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কেশবপুর-অভয়নগর একাদশ

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

যশোরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
কেশবপুর-অভয়নগর একাদশ

যশোর অফিস :

যশোরে দিনব্যাপী মরহুম এস এ খান সালেহ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেশবপুর-অভয়নগর একাদশ। বুধবার যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। বুধবার ফাইনাল খেলায় কেশবপুর-অভয়নগর একাদশ টাইব্রেকারের ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে মণিরামপুর-চৌগাছা একাদশকে।

খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়াই। নির্ধারিত সময়ের খেলায় মণিরামপুর-চৌগাছা একাদশের সজল মন্ডল ৩৬ মিনিটে এবং কেশবপুর-অভয়নগর একাদশের মানিক মোল্লা ৪৪ মিনিটে উভয়ে একটি করে গোল করেন। এর আগে দিনের প্রথম খেলায় জয় পায় মণিরামপুর-চৌগাছা একাদশ। তারা ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে শার্শা-বাঘারপাড়া একাদশকে।

দিনের দ্বিতীয় খেলায় জয়ী হয় কেশবপুর-অভয়নগর একাদশ। তারা ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে সদর একাদশকে। ম্যাচ সেরা হয়েছেন মণিরামপুর-চৌগাছা একাদশের তাজামুল এবং সিরিজ সেরা হয়েছেন কেশবপুর-অভয়নগর একাদশের মানিক মোল্লা। সকালে খেলা শুরুর আগে বেলুন ও ফেসটুন উড়িয়ে টুর্নামেন্টর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নূর-এ-আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন মরহুম এস এ খান সালেহ’র ছেলে সুজাউদ্দিন খান। সভাপতিত্ব করেন যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সহসভাপতি ফশিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক সোহেল আল মামুন নিশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের কোষাধ্যক্ষ নিবাস হালদার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews