আশিকুরের দাবি, ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে সিলেটগামী একটি ট্রাক (রেজিঃ ঢাকা মেট্রো-ট-১৪-৯৩৭৯) নির্ধারিত গন্তব্যে না পৌঁছে মৌলভীবাজারের মুন্সিবাজারে থেমে যায়। ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে ট্রাকের অবস্থান শনাক্ত করা হয় এবং তদন্তে দেখা যায়, চালক ট্রাকের ব্যাটারি, জ্যাক, হুইলরেঞ্জ এবং পাইপসহ ২৭,০০০ টাকার মালামাল বিক্রি করে দিয়েছেন।
এ ছাড়া ৩০,০০০ টাকা ভাড়া আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মালিক মালামাল ফেরত চাইতে গেলে আরিফুল তাকে হুমকি দেন বলে অভিযোগ করেন।
লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান রাজু জানান, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ট্রাক ভাড়া ও পরিবহন খাতে প্রতারণা রোধে ব্যবসায়ী ও মালিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।বিশেষ প্রতিবেদন: লালপুর থেকে এক নতুন প্রতারণার কৌশল!

Leave a Reply