1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিইপিআরসির সঙ্গে হাইড্রোজেন জ্বালানির নতুন প্রযুক্তি তৈরি শীর্ষক প্রকল্পে চুক্তি করলো যবিপ্রবির ড.আমিনুল

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

বিইপিআরসির সঙ্গে হাইড্রোজেন জ্বালানির নতুন প্রযুক্তি তৈরি শীর্ষক প্রকল্পে চুক্তি করলো যবিপ্রবির ড.আমিনুল

যশোর অফিস :

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) অর্থায়নে অনুমোদিত ‘ডেভেলপমেন্ট অব রোবাস্ট ফটোইলেকট্রোক্যাটালাইটিক প্যানেল টেকনোলজি ফর এফিশিয়েন্ট হাইড্রোজেন জেনেরেশন ফরম ওয়াটার’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন বিইপিআরসির যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ডিসেম্বর ) দুপুরে ঢাকার আইইবি ভবন (১২ তলা) রমনাতে তিন বছর মেয়াদি এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।প্রকল্প নিয়ে ড. মো.আমিনুল ইসলাম বলেন,এই প্রকল্পের মূল উদ্দেশ্য একটি টেকসই প্রযুক্তির হাইড্রোজেন প্যানেল উদ্ভাবন করা যা সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে কম খরচে পানি থেকে হাইড্রোজেন জ্বালানি উৎপন্ন করবে।প্যানেলের নকশা, উপাদান সংমিশ্রণ এমনভাবে অপটিমাইজ করা হবে যাতে পানি থেকে সৌরশক্তি ব্যবহার করে হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা সর্বাধিক করা যায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিইপিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসাইন এনডিসি, যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, পিএমই বিভাগের ড. মো. আমিনুল ইসলাম, বিইপিআরসির সদস্য (ইনোভেশন) ড. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিইপিআরসির পরিচালক (ইনোভেশন) ড. হাছান মাহমুদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews