1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল দিয়ে সাজাভোগ শেষে ২৬ জন পুরুষ-নারী-শিশু দেশে ফিরল

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

বেনাপোল দিয়ে সাজাভোগ শেষে ২৬ জন পুরুষ-নারী-শিশু দেশে ফিরল

যশোর অফিস :

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৬ নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছে।মঙ্গলবার সন্ধায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক(তদন্ত) ইব্রাহিম আহমেদ।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে গ্রহন করেন।ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসাদের হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’দেশের বিজিবি বিএসএফ,কাস্টমস,পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ফেরত আসা নারী-পুরুষ ও শিশুদের বয়স ১২বছর থেকে ৪৫ বছরের মধ্যে।তারা ঠাকুরগাও,চাপাই নবাবগঞ্জ, সাতক্ষীরা,দিনাজপুর, ফরিদপুর, পিরোজপুর,গোপালগঞ্জ,টাংগাইল, কুড়িগ্রাম,ঢাকা,খুলনা,মাগুরা,বগুড়া, নারায়নগঞ্জ,মুন্সীগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা।

আইনি সহায়তা দিতে রাইটস যশোর এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি নামে দুটি মানবাধিকার সংগঠন তাদের দায়িত্ব গ্রহণ করেছে।দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।

এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংগঠন ‘নিলুয়া হোম’ তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়।

বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়,তাহলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক(তদন্ত) ইব্রাহিম আহমেদ জানান,২৬ বাংলাদেশি নারী পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজা শেষে তারা দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সেখান থেকে মানবাধিকার সংগঠন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং রাইটস যশোর নামে দুটি মানবাধিকার সংগঠন তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews