1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা

যশোর অফিস :

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে ১০৭ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৬৬২ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল আলামিন ও সহকারী পরিচালক খোরশেদ আলম মঙ্গলবার সন্ধ্যায় দুদক যশোরের কার্যালয়ে এ মামলা দুটি দায়ের করেন।

সহকারী পরিচালক আল আমিনের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, স্বপন ভট্টাচার্য্য ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি একাদশ সংসদে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ সময়কালে তিনি অবৈধ লেনদেন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ৮৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৭৯ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালনা করেছেন। অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং এর অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক এ মামলা দায়ের করেছে।

এদিকে সহকারী পরিচালক খোরশেদ আলমের মামলায় উল্লেখ করা হয়েছে, তন্দ্রা ভট্টাচার্য্য তার স্বামী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সাথে যোগসাজোসে ২৩ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৫৮৩ টাকার অবৈধ স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি ১০টি ব্যাংক হিসেবে এসব লেনদেন পরিচালনা করেন। এ কারণে তার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং এর অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

দুদক যশোরের উপ-পরিচালক মোঃ আল আমিন জানান, দুদক কেন্দ্রীয় কার্যালয় থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত হয়। প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews