1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উদ্বোধনী দিনেই যশোরে ফুলের বদলে কালো পতাকায় সংবর্ধিত রূপসী বাংলা এক্সপ্রেস

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

উদ্বোধনী দিনেই যশোরে ফুলের বদলে কালো পতাকায় সংবর্ধিত রূপসী বাংলা এক্সপ্রেস

যশোর অফিস :

উদ্বোধনী দিনে ফুলের বদলে কালো পতাকা নিয়ে বিক্ষোভে যশোর-ঢাকা পদ্মা সেতু লিংক প্রজেক্টের বেনাপোল রুটের ট্রেন বরণ করলো যশোরবাসী। এরুটে মাত্র একটি ট্রেন দেয়ায় এ বিক্ষোভ করেছে বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ৫ টা ৪০ মিনিট পর্যন্ত যশোর জংশনে বিক্ষোভ কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শন করতে থাকে বিক্ষোভকারীরা৷

পদ্মা সেতুর রেলিং প্রজেক্টকে যশোর-ঢাকা রুটে নামকরণ করা হলেও যশোরকে বঞ্চিত করে খুলনা থেকে ট্রেন চলাচলের উদ্যোগ নেয়া হয়। যে কারণে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালু, নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময়সূচি তৈরি করা,

আন্তঃনগর ট্রেনে সুলভ বগি যুক্ত করা, ট্রেনের ভাড়া বাস ভাড়া থেকে কম রাখা, ট্রেনের টিকিটপ্রাপ্তির সহজ পদ্ধতি চালুর দাবিতে আন্দোলন শুরু করে যশোরবাসী। আন্দোলনের মুখে বেনাপোল ঢাকা রুটে একটি ট্রেন দেয়া হলো তার সময়সূচির কারণে যশোরবাসী হতাশ।

এ অবস্থায় আজ উদ্বোধনী দিনে সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিকে যশোর রেল স্টেশনে কালো পতাকা প্রদর্শনের মাধ্যমে বরণ করে নেয়া হয়৷ যশোর জংশনে ১০ মিনিট বিরতি নিয়ে ৫ টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করে৷

এসময় আন্দোলনকারীরা জানান, মাত্র একটি ট্রেন এবং ঘোষিত সময়সূচি যশোরবাসীর মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এজন্য উদ্বোধনী দিনেই বিক্ষোভ ও কালো পতাকা কর্মসূচি হচ্ছে। নতুন করে সময়সূচি নির্ধারণসহ তাদের পূর্ব ঘোষিত ৬দফা দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

কর্মসূচিতে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জাতীয় হকি দলের ম্যানেজার কাওসার আলী, যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান হিরু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহীন ইকবাল, হারুন অর রশিদ,

দীপঙ্কর দাস রতন, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, নাসির উদ্দিন আহমেদ শেফার্ড, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা প্রমুখও বক্তব্য রাখেন।এদিকে একই দাবিতে যশোর সদর উপজেলা রূপদিয়া, ঝিকরগাছা,গদখালি,রেলস্টেশন এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews