1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ মাঠে মাহফিলের নামে বাড়ি ভেঙ্গে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ মাঠে মাহফিলের নামে বাড়ি ভেঙ্গে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন

যশোর অফিস:

যশোর শহরতলীর পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আগামী ১ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে জনৈক মহিলা খাদিজা খাতুনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার জমির ভাড়াটিয়া কিতাব আলী এবং আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

২৩ ডিসেম্বর সোমবার দুপুরে ঘটনার সত্যতা যাচাই করতে সরেজমিন অনুসন্ধান করা হয়।বিরোধীয় জমিতে ক্যামেরায় কথা বলেন খাদিজা খাতুনের জমির ভাড়াটিয়া কিতাব আলী। তিনি বলেন, ১৫ বছর আগে ফাঁকা মাঠের মধ্যে খাদিজা খাতুনের খালি জায়গা বছরে পাঁচ হাজার টাকায় ভাড়া নেন কিতাব আলী।

এই জমিতে নিজ খরচে টিনের বেড়া এবং ছাউনি দিয়ে ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। কিন্তু আশে পাশে কোন বসতবাড়ি এবং বিদ্যুৎ লাইন না থাকায় তিনি স্বেচ্ছায় ঘর তুলে অন্যত্র সরে গেছেন। বসবাসকালে সেখানে তিনি কিছু গাছ রোপন করেছিলেন। সেগুলো নিজ জিম্মায় কেটে নিয়ে যান ইজি বাইক চালক কিতাব আলী। জমিতে এখনো তার রোপন করা নারিকেল গাছ এবং একটি খেজুর গাছ রয়েছে। জমির চারপাশে সীমানা খুটিও দিয়েছে জমির মালিক খাদিজা খাতুন বলে জানান কিতাব ও স্থানীয় বাসিন্দারা।তার বিরুদ্ধে আনা অভিযোগ মনগড়া এবং ভিত্তিহীন বলেও দাবি তার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদ্-দ্বীন কর্তৃপক্ষ তাকে চলে যাবার ব্যাপারে কোন রকম চাপ প্রয়োগ করেনি বা তার ঘর ভেঙ্গে দেয়নি। খাদিজা খাতুনের আনীত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

এব্যাপারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ ও মেইনটেনেন্স বিভাগের সহকারি ম্যানেজার আব্দুল হান্নান মোল্লা খাদিজা খাতুনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, চারপাশে আদ্-দ্বীনের জমি মাঝে সাড়ে ছয় শতক জমি খাদিজা খাতুনের। এই জমিটা ভাড়া দেয়া ছিল। ভাড়াটিয়া কিতাব আলী স্বেচ্ছায় তার নির্মিত টিনের ঘর সরিয়ে অন্যত্র চলে গেছেন। এর সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। আমরা তার জমি দখল বা জমিতে আসা যাওয়া আটকাচ্ছি না। এই জমিতে থাকা মাটিও কিতাব আলী সরিয়ে নিয়েছেন।

তাফসির মাহফিলের জন্য আমাদের জমি পরিস্কার এবং বালু ভরাট করা হচ্ছে। তার জমি সীমানা খুটি দিয়ে আলাদা করা আছে। আমরা ঐ জমি দখলও করছি না বা কাউকে উচ্ছেদও করছি না বলে জানান আব্দুল হান্নান।

তাফসির মাহফিলের নামে জায়গা দখল বা উচ্ছেদের অভিযোগ এনে ২২ ডিসেম্বর রোববার যে সংবাদ সম্মেলন করা হয়েছে তা উদ্দেশ্য প্রনোদিত।

এবিষয়ে পার্শ্ববর্তি বাসিন্দা হাফিজুর রহমান বলেন, খাদিজা খাতুন জমিতে আসলে আমি তাকে জমির সীমানা নির্ধারণে সহযোগিতা করি। এসময় আদ্-দ্বীনের কেউ তাকে বাধা প্রদান করতে আসেনি। তিনি আরও বলেন, কেউ বলতে পারবে না আদ্-দ্বীন কারো জমি জোরপূর্বক দখল করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews