যশোরের চৌগাছার কৃতি সন্তান ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র আশীব ফেরদৌস অংকনের “সন্ধ্যাহীন”
বইয়ের উপরে নির্মিত হতে চলেছে ওয়েব সিরিজ। চলতি বছর বই মেলাতে নব সাহিত্য প্রকাশনী থেকে মোড়ক উম্মোচন করা হয় বইটির। প্রকাশের পরপরই পাঠকদের মধ্যে সাড়া ফেলে বইটি ও প্রকাশনীর সব থেকে বেশি বিক্রির রেকর্ডও গড়ে ফেলে বইটি।

এবার বইটি নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে মাইন্ড অন সেট প্রডাকশনে। চলতি মাসের ২৩শে অক্টোবর প্রডাকশনটির সত্তাধিকারী মনসুর আলম নির্ঝরের সাথে চুক্তিবদ্ধে স্বাক্ষর করেন আশীব।
একজন ডিটেক্টিভের কাহিনী প্রকাশ পাই এই বইটিতে। গল্পটি নিয়ে ৬য় পর্বের ওয়েব সিরিজ নির্মাণের কাজ শুরু হতে চলেছে ডিসেম্বর থেকে। আরো জানা যায়, দুই বাংলার অভিনেতাদের দেখা মিলবে সিরিজটিতে।

সূত্র: রতদিন
Leave a Reply