1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ নিয়ে দুর্ভোগ: অতিরিক্ত বিল আদায়ে গ্রাহকদের নাভিশ্বাস

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ নিয়ে দুর্ভোগ: অতিরিক্ত বিল আদায়ে গ্রাহকদের নাভিশ্বাস

মো. জিহান, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মেহের আলী মুন্সী পাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যবহারিত ইউনিটের চেয়ে অনেক বেশি ইউনিট দেখিয়ে নিয়মিত বিলের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি টাকা আদায় করা হচ্ছে।

গ্রাহকদের ভাষ্যমতে, কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই তাদের বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য চরম আর্থিক চাপ সৃষ্টি করছে।

মেহের আলী মুন্সী পাড়ার একজন বাসিন্দা জানান, “আমাদের পরিবারে মাসিক বিদ্যুৎ ব্যবহার ২০০ ইউনিটের মধ্যে। কিন্তু গত মাসে ৩৫০ ইউনিট দেখিয়ে ৫,০০০ টাকার বেশি বিল এসেছে। এটা পুরোপুরি অযৌক্তিক। অফিসে অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না।”

স্থানীয় জনপ্রতিনিধিরাও এই অবস্থায় দুশ্চিন্তায় রয়েছেন। এক জনপ্রতিনিধি বলেন, “অতিরিক্ত বিল আদায় সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।”

পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা দাবি করেন, “বিল নিয়ে কোনো অসঙ্গতি থাকলে গ্রাহকরা অভিযোগ করতে পারেন। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে দেখব।”

ক্ষুব্ধ গ্রাহকরা এই অনিয়মের অবসান ও বিদ্যুৎ বিল নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews