1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আর নেই

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে

এস, এম মুসতাইন, বসুন্দিয়া থেকেঃ যশোর সদর উপজেলার বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ এর সাবেক গুণী প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন ফকির (৮৭) হাজারও শিক্ষার্থী শিক্ষক গুণিজনদের কাঁদিয়ে চিরতরে নাফেরার দেশে চলে গেলেন ২৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৫টার সময় যশোর নোভা মেডিকেল হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন ইন্না-লিল্লাহ…….রাজেউন।

তিনি বাঘারপাড়া উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নিত্যানন্দপুর গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একজন গুনি শিক্ষকের মৃত্যু সংবাদ মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুরদুরান্ত থেকে স্বজনরা ও ভক্তগন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীরা শেষ বারের মতো একনজর দেখার জন্য ছুটে আসেন মৃতের জন্ম ভুমি নিজ বাড়িতে। তিনি একটানা ৪২ বছর বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে ছিলেন। ২০০১ ইং সালে তিনি অবসরে এসে ধর্মীয় সংগঠনের সাথে জড়িত হন।

সেই সুবাদে তিনি বিশ্বের বেশ কয়েকটি দেশে ধর্ম প্রচারের জন্য ধর্মীয় সফর করেন।উল্লেখযোগ্য হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, ভারত, নেপাল, শ্রীলংকা, কেনিয়া ও সৌদি আরবে। তিনি বাঘারপাড়া উপজেলার হাজী কল্যান পরিষদের সম্মানিত উপদেষ্টাও ছিলেন। বৃহস্পতিবার বাদ আছর আলাদীপুর সম্মেলিত ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর নিজ গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

এই গুনি শিক্ষকের জানাজায় শরিক হওয়ার জন্য বাঘারপাড়া উপজেলার হাজী কল্যান পরিষদের সম্মানিত সহসভাপতি রস কাকা নামে খ্যাত মাঃ মোঃ ফারুখ হোসেন জামদিয়া ইউনিয়নের সভাপতি সাবেক চেয়ারম্যান ও সাবেক সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন বিশ্বাস,

সহসভাপতি ভিটাবল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ মজিদ আনোয়ার, সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ আঃ কাদের মোল্যা, যশোর কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোক্তার আলী, ৮ নং বাসুয়াড়ি ইউনিয়নের হাজী কল্যান পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ হেকমত আলী মোল্যা,

সহসভাপতি মাঃ আঃ রাজ্জাক, হাজী কল্যান পরিষদের অন্যতম উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজের মোঃ মকছের আলী খান, এছাড়াও শরিক হন স্যারের সহপাঠী সাবেক শিক্ষক মোঃ আঃ ওহাব গাজী, ও সাবেক শিক্ষক মোঃ আবু বক্কার বিশ্বাস,

জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত সহ এলাকার গন্যমান্য সামাজিক রাজনৈতিক সূধী সমাজের মানুষ। জানাজার নামাজ পড়ান স্যারের বিদেশ সফর সঙ্গী মাওলানা মোঃ আবুজার যশোরী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews