বাঘারপাড়ায় ব্যাপক হারে বেড়েছে চুরি,ডাকাতি- রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসি
স্টাফ রিপোর্টার: বাঘারপাড়ায় ব্যাপক হারে বেড়েছে চুরি,ডাকাতি- রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসি। গত ১৫দিনের ব্যবধানে একের পর এক ঘটছে চুরি, ডাকাতি, থেমে নেই সংঘঙ্গবদ্ধ অজ্ঞান পার্টির চক্র।
গোটাউপজেলার মানুষ রয়েছে চরম আতঙ্কে। কোথাও কোথাও কমিটি করে চলছে পালা ক্রমে রাত জেগে পাহারা।জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত মোক্তার সরদারের বাড়িতে গত ২২ অক্টোবর শনিবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ অজ্ঞান পার্টি চক্র চেতনানাশক ওষুধ ঘরের মধ্যে স্প্রে করে পরিবারের সকলকে অজ্ঞান করে নগদ অর্থ স্বর্ণালংকার সহ আনুমানিক ১১/১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সরেজমিনে গেলে, মোক্তার মোল্যার ছেলে জাহিদুল ইসলাম জানান, ঘটনার রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়ি । এই সুযোগে রাতের কোন এক সময় পরিকল্পিত চক্রটি গেটের তালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে চেতনা নাশক স্প্রে করে আমাদের সবাইকে অজ্ঞান করে উল্লেখিত মালামাল ও নগদ টাকা নিয়ে সটকে পড়ে।

এর আগে ১৪ই অক্টোবর একই ইউনিয়নের আদমপুর গ্রামের সোহেল, কাছেদ, কুদ্দুস আলীর বাড়িতে এবং ১৮ অক্টোবর রাতে করিমপুর গ্রামের শহিদুল্যাহ মহুরীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় শহিদুল্যাহ মহুরী ছোট ছেলে আরাফাত রহমান বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনায় বাঘারপাড়া থানা পুলিশ দু’জন কে আটক করতে সক্ষম হয়।
এদিকে চলতি মাসের ২৪ তারিখে একই ভাবে ডাকাত দল বাসুয়াড়ী ইউনিয়নের রামনগর গ্রামে ঢুকলে গ্রামবাসি টের পেয়ে তাদেরকে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। এসব চক্রের সদস্যরা কালো হাফপ্যান্ট,কালো গেঞ্জি ও কালো মুখোশ পরে চুরি ডাকাতি করছে বলে ভুক্তভোগীরা জানান। তারা চুরি ডাকাতি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply