1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মায়ের ভরণপোষণ না দেওয়ায় স্ত্রীসহ সরকারি চাকরিজীবী ছেলে গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহে মায়ের ভরণপোষণ না দেওয়ায় সরকারি চাকরিজীবী ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ব্যাপারীপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর ছেলে ও ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমা (৩০)।

মামলার এজাহার থেকে জানা যায়, জহুরা খাতুনকে তার ছেলে সাইফুল্লাহ ও পুত্রবধূ রুমা বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। ভরণপোষণ দিতেন না, খেতেও দিতেন না। এসব অভিযোগে বুধবার দুপুরে ছেলে ও পুত্রবধূর নামে থানায় মামলা করেন জহুরা খাতুন।

ভুক্তভোগী জহুরা খাতুন জানান, তার শরীর খুব খারাপ। হার্টে ব্লক। ছেলেকে বলার পরও ডাক্তারের কাছে নিয়ে যায় না। ছেলে ও পুত্রবধূ তাকে ঠিকমতো খেতে দেয় না। কিছু বললে তারা তাকে মারে।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরা খাতুনের দুই ছেলের মধ্যে সাইফুল্লাহ বড় এবং সরকারি চাকরি করেন। ছোট ছেলে শহরের মুদি দোকানে কাজ করেন। তারা সবাই একই বাড়িতে বসবাস করেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেন না দীর্ঘদিন। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দেন। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews