অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পিএফজি’র সমন্বয়কারী জনাব মো. মুনছুর আলি। সভার সভাপতিত্ব করেন ওয়াইপিএজির সমন্বয়কারী জনাব মো. হাসিব হোসেন।
সভায় গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজির পিস অ্যাম্বাসেডর জনাব সুপ্রভাত কুমার বসু, জনাবা সুফিয়া পারভিন শিখা, এবং ওয়াইপিএজির সহ-সমন্বয়কারী ছাত্রদলের মো: সাকিবুল হাসান মুসা, সুমাইয়া খাতুনসহ স্থানীয় রাজনৈতিক ও যুব সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান মূল বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভায় অংশগ্রহণকারীরা শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জানুয়ারি-মার্চ ২০২৫ সময়কালের জন্য ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এই পরিকল্পনায় সম্প্রীতির চর্চা, রাজনৈতিক সহিংসতা নিরসন এবং আন্তঃধর্মীয় সংলাপকে অগ্রাধিকার দেওয়া হয়।সভায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগ, যুব নেতৃত্ব বিকাশ, উঠান বৈঠক, এবং ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে পিএফজি’র সাথে যৌথভাবে সম্প্রীতির কেশবপুর গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

Leave a Reply