বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির এক সভায় উপরোক্ত বক্তব্য রাখেন বক্তারা। সংগঠনের আহ্বায়ক কাওসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব ইঞ্জি. রুহুল আমিন,
যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ভিটু,অ্যাড. আমিনুর রহমান হিরু,হারুন অর রশিদ,অ্যাড. মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, নাসির আহমেদ সেফাড, হাবিবুর রহমান মিলন, শামিমুল হক প্রমুখ।
বক্তারা বলেন,রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে, ‘চেয়েছিলাম হরিণের চোখ,পেলাম কুকুরের লেজ’। আমরা আবারো দাবি করছি দ্রুততম সময়ের মধ্যে সংগ্রাম কমিটির ৬ দফা দাবি মেনে নেওয়া হোক।
সভায় আগামী ২২ ডিসেম্বর সকাল১১টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

Leave a Reply