1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরের শার্শা বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ভিজিডি’র চাল ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোরের শার্শা বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ভিজিডি’র চাল ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা

যশোর অফিস :

যশোরের শার্শার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে কয়েকজন গরিব মহিলার কাছ থেকে ভিজিডি’র ২৪ চাল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শার্শা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন বাগআঁচড়া ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন,হলপট্টির ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, ফয়েজ পাটয়ারির ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন,সাতমাইলের সুরত আলির ছেলে উজ্জল হোসেন,নুর হোসেনর ছেলে সবিনুর,রশিদ মোল্লার ছেলে সাগরসহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন থেকে ভিজিডি’র চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়ার তাসলিমা বেগম,হাজিরা বেগম,সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন গরিব অসহায় মহিলা।

তারা চাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা যশোর সাতক্ষীরা সড়কের ওই এলাকার ইসমাইল চাঁতালের সামনে থেকে তাদের মারপিট করে ২৪ বস্তা ভিজিডির চাল বহনকারী ভ্যান থেকে চাল ছিনতাই করে নেয়।

ভুক্তভোগীরা বলেন,আমারা গরিব তাই সরকার থেকে আমাদের ভিডিপির চালের কার্ডের মাধ্যমে চাল দেওয়া হয়। আজ চাউল চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সকল চাল ছিনতাই করে নেয়।আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা দিয়েছে। তবে পুলিশ অভিযুক্তদের এখনো আটক করতে পারিনি। চাল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

পুলিশের বাগআঁচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সবুর মামলাটি তদন্ত করছেন এবং কিছু চাল ইতোমধ্যে উদ্ধার করেছেন বলে জানিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস। বাকি চাল উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews