সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মো: নজরুল ইসলাম, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) পিস অ্যাম্বাসেডর জনাবা সুফিয়া পারভিন শিখা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাসুদেব গোস্বামী।মূল বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান এবং পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু। সভার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ইয়ুথ লিডার রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য: ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইমাম ও ধর্মীয় নেতা মো: আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মো: কামরুজ্জামান, শিক্ষক সঞ্জীব কুমার, জাতীয় পার্টির সদস্য মো: আলমগীর হোসেন,
বিএনপি নেতা মো: আব্দুল জলিল, মহিলা দলের নেত্রী মোছা: রেহেনা খাতুন ও রাশিদা খাতুন, ইউপি সদস্য মো: শহর আলী গাজী, শিক্ষক প্রভাত কুমার কুন্ডু এবং অধ্যাপক কানাই ভট্টাচার্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
বক্তারা সভায় বলেন, “সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মানবিক আচরণ ও সহিষ্ণু মনোভাব অত্যন্ত জরুরি। সকল ধর্মই শান্তি ও সম্প্রীতির শিক্ষা দেয়। তাই ধর্মীয় উগ্রতা ও জাতিগত বিদ্বেষ দূর করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে অসাম্প্রদায়িক ও ন্যায়ের ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠন করতে হবে।”শেষে বক্তারা রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠির প্রতিনিধিদের একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে সভার সাফল্য কামনা করেন।

Leave a Reply