1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে-বৌমা গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। এ মামলায় ছেলে সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্যাপারীপাড়া এলাকার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল্লাহ ঝিনাইদহ পিটিআইর ইন্সট্রাক্টর বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শহরের ব্যাপারীপাড়া এলাকার গৃহবধূ জহুরা খাতুনকে তার সন্তান সাইফুল্লাহ ও পুত্রবধূ রুমা বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। শারীরিক অসুস্থতায় ঠিকমতো চিকিৎসা করাতেন না। ভরণপোষণও দিতেন না। এসব অভিযোগে বুধবার দুপুরে ছেলে ও ছেলের স্ত্রীর নামে থানায় মামলা করেন জহুরা খাতুন।

তিনি বলেন, আমার হার্টে ব্লক। ছেলে ও ছেলের বউ আমাকে ঠিকমতো খেতে দেয় না। আমার শরীর খুব খারাপ, ডাক্তারের কাছেও নিয়ে যায় না। আমি কিছু বললে তারা আমাকে মারধর করে। তাদের অত্যাচার আমি মেনে নিতে পারছি না। আমার স্বামী নেই। ৩৩ বছর ধরে কষ্ট করে ছেলেকে লেখাপড়া করিয়ে বড় করেছি। আমি তার টাকা নিই না। আমার টাকাতেই আমাকে ডাক্তার দেখাবে, তবুও ডাক্তারের কাছে নেয় না। আমি চাই, আমার ছেলে আমাকে দেখাশোনা করুক। একটু খেতে দিক আমাকে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মামলা দায়েরের পর অভিযুক্ত ছেলে ও ছেলের স্ত্রীকে রাতেই গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।সূত্র: সমকাল

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews