1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে আরআরএফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুইটি মামলা

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

যশোরে আরআরএফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুইটি মামলা

যশোর অফিস :

যশোরে রুরাল রিকনস্ট্রকশন ফাউন্ডেশনের (আরআরএফ) নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে দুইটি মামলা হয়েছে।যশোর সদরের মনোহরপুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান ও তার ছেলে আব্দুল্লাহ আল জুবায়ের বাদী হয়ে মামলা দুটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.গোলাম কিবরিয়া অভিযোগ দুটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

আব্দুল্লাহ আল জুবায়েরের দায়ের করা মামলার আসামিরা হলেন,যশোর শহরের কারবালা কার্যালয়ের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস,খুলনার দিঘলিয়া শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক প্রশান্ত মন্ডল ও ক্রেডিট অফিসার কামরুল ইসলাম।

তিনি মামলায় উল্লেখ করেছেন,তিনি আরআরএফের খুলনার দিঘলিয়া শাখায় সহকারী ব্যবস্থাপক (হিসাব ও ঋণ) কর্মরত ছিলেন। তিনি অফিসের নীতিমালা অনুযায়ী প্রতিদিন কাজ শেষ করে সবকিছু শাখা ব্যবস্থাপক আসামি প্রশান্ত মন্ডলকে বুঝিয়ে দিয়ে আসতেন। গত ১১ ডিসেম্বর আব্দুল্লাহ আল জুবায়ের অফিসে গিয়ে দেখতে পান, মনিটরিং অফিসার মিলন অফিস মনিটরিং করছেন।

এক পর্যায়ে মনিটরিং অফিসার মিলন ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্সের টাকার পরিমাণ জানতে চান প্রশান্ত মন্ডলের কাছে। কিন্তু প্রশান্ত মন্ডল হিসাব দেখাতে গড়িমসি করতে থাকেন। এরই এক ফাঁকে আসামি প্রশান্ত মন্ডল ও কামরুল ইসলাম গোপনে আব্দুল্লাহ আল জুবায়েরকে বাইরে ডেকে নিয়ে ব্যাংক ব্যালেন্স ঠিক করে দিতে বলেন। জবাবে আব্দুল্লাহ আল জুবায়ের তাদেরকে জানান, তিনি তো সবকিছু ঠিক করে রেখেছেন। তার একথা শুনে তারা দুই জনে ক্ষুব্ধ হন। এর কিছু সময় পর আসামি প্রশান্ত মন্ডল ও কামরুল ইসলাম তাকে অফিস থেকে জোরপূর্বক বের করে দেন।

পরবর্তীতে উল্লিখিত আসামিরা আব্দুল্লাহ আল জুবায়েরের পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোন করে ৬ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে অফিসের ড্রয়ারে রাখা আব্দুল্লাহ আল জুবায়েরের ব্যাংকের চেক ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে মর্মে হুমকি দেওয়া হয়। গত ১৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে আসামিদেরকে নিজ বাড়িতে আসতে বলেন আব্দুল্লাহ আল জুবায়ের। এরপর তারা সেখানে গিয়ে তার কাছে ফের ৬ লাখ টাকা দাবি করেন।

এ সময় আব্দুল্লাহ আল জুবায়ের অফিসে তার পাওনা সাড়ে ৩ লাখ টাকা দাবি করলে তারা দিতে অস্বীকার করেন। কিন্তু তারা তার পাওনা সাড়ে ৩ লাখ টাকা দিতে অস্বীকার করে সেখান থেকে চলে যান। এ কারণে আব্দুল্লাহ আল জুবায়ের আশঙ্কা করছেন, আসামিরা অফিসের ড্রয়ারে রেখে দেওয়া ব্যাংকের চেক ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে পারেন।

অন্যদিকে, মো. আসাদুজ্জামানের দায়ের করা মামলার আসামিরা হলেন, আরআরএফের খুলনা জোনের সহকারী পরিচালক মো. রাজ্জাকুজ্জামান, দামোদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার শফিকুল ইসলাম ও যশোর শহরের সি এ্যান্ড বি রোডস্থ কারবালা কার্যালয়ে কর্মরত মোস্তাফিজুর রহমান।

মো. আসাদুজ্জামান মামলায় উল্লেখ করেছেন, মামলার আসামিদের সাথে তার ছেলে আব্দুল্লাহ আল জুবায়েরের অফিসের হিসাব নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে গত গত ১১ ডিসেম্বর আসামিরা আব্দুল্লাহ আল জুবায়েরকে জোরপূর্বক অফিস থেকে বের করে দেন। পরদিন ১২ ডিসেম্বর রাত ১০টার দিকে আসামিরা মো. আসাদুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে আব্দুল্লাহ আল জুবায়েরকে খোঁজ করতে থাকেন।

কিন্তু মো. আসাদুজ্জামান তাদেরকে ছেলের সন্ধান দিতে ব্যর্থ হন। তখন আসামিরা জোরপূর্বক মো. আসাদুজ্জামানের কাছ থেকে ১শ’ টাকা মূল্যের ৩টি অলিখিত ননজুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। এ ঘটনার পর গত ১৭ ডিসেম্বর বিকেলে আসামিদের হয়ে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি মো. আসাদুজ্জামানের বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাকে হত্যা করা হবে মর্মে তারা হুমকি দিয়ে যান।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews